1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পিএসজির সঙ্গে চুক্তি বাড়াবেন না মেসি, বাড়ছে গুঞ্জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চুক্তির শর্ত অনুযায়ী মেসির সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে পিএসজির। তবে সেটা হতে হবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে। কিন্তু চলতি বছর জুনের পর সম্ভবত আর পিএসজিতে থাকতে চাচ্ছেন না লিওনেল মেসি। যে কারণে এখনও পর্যন্ত তিনি পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি।

স্পেনের ফুটবল বিষয়ক বিখ্যাত সাংবাদিক জেরার্ডো রোমেরোর মতে, আর্জেন্টাইন সুপারস্টার সম্ভবত আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নন। তিনি, ভিন্ন কোনো অপশন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন। মাদ্রিদ ভিত্তিক মার্কা প্রকাশ করেছে এ রিপোর্ট।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। ফ্রি এজেন্ট হওয়ার কারণে তার ট্রান্সফারটা ফ্রি’ই ছিল। মেসি গিয়ে যোগ দেন তার পুরনো সতীর্থ নেইমারের সঙ্গে।

পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে রোমেরো বলেন, ‘আজ পর্যন্ত আমি বলতে পারি, মেসি পিএসজির সঙ্গে তার চুক্তি আর বাড়াতে চান না। সুতরাং, প্যারিসের ক্লাবটির সঙ্গে তার আর চুক্তি বাড়ানোর সম্ভাবনা আপাতত নেই।’

কেন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না মেসি? এর একটা উত্তরও দিয়ে দিয়েছেন রোমেরো। সেখানে তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির চিন্তা-ভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে। নিকট ভবিষ্যতে যে তিনি আরও মূল্যায়ন পাবেন, সে ব্যাপারে নিশ্চিত। এ কারণেই তিনি চুক্তি বাড়াচ্ছেন না।’

মেসিকে পেতে বিশাল অংকের টাকার প্রস্তাব নিয়ে এরই মধ্যে গুঞ্জন তুলে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে যাওয়ারও প্রস্তাব রয়েছে মেসির। সে সঙ্গে তুমুল সম্ভাবনা রয়েছে তার বার্সেলোনায় ফিরে যাওয়ার। কী করবেন মেসি? সময়ই বলে দেবে তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com