1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) একদিনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। খবর এএফপি ও আল জাজিরার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই ক্ষেপণাস্ত্রটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছিল।

বৃহস্পতিবার কিয়েভ, বাখমুতসহ বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইউক্রেনের সেনাদের দাবি, রুশ সেনাদের চালানো ড্রোন হামলার সময় ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে কিয়েভ ও এর আশপাশের এলাকায় ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব হামলার তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com