1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাকিস্তানে পৃথক দুর্ঘটনায় নিহত ৫১

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। রোববার একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে এবং একটি নৌকা ডুবে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি বাস গিরিখাদে পড় যায়। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। একই দিন উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় নৌকা ডুবে ১০ শিক্ষার্থী মারা গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে।

লাসবেলা জেলার বেলা শহরের প্রশাসনিক কর্মকর্তা হামজা আঞ্জুম বলেছেন, ‘মৃতদেহগুলো…শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছে।’

আঞ্জুম জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রথমে ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত তিন জনকে উদ্ধারের পর আরও এক জনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা ‘গুরুতর’। বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার স্থানীয় পুলিশ কর্মকর্তা মীর রউফ জানিয়েছেন, নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের সবার বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে। আরও ১১ শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com