1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সহজ সুযোগ হাতছাড়ার ম্যাচে পেদ্রির গোলে বার্সার জয়

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : জিরোনার বিপক্ষে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল দিতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ত্রাতা হয়ে আসেন পেদ্রি। তার জয়সসূচক গোলেই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে জিরোনার মাঠ মন্টিলভিতে বার্সা জয় পায় ১-০ গোলে। ৬১ মিনিটে জর্দি আলবার ডান দিক থেকে নেওয়া ক্রস জিরোনার গোলরক্ষকের হাত ছুয়ে বাইরে আসে, সেখানেই থাকা পেদ্রি আলতো টোকায় বল জডিয়ে দেন জালে।

এই জয়ে লা লিগায় বার্সার শীর্ষস্থান আরও পাকাপোক্ত হলো। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জাভির শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে জিরোনার অবস্থান ১২তম স্থানে।

পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। ৬০ শতাংশ সময় বল পায়ে রাখার পাশাপাশি আক্রমণ করেছে ১১টি। ৩টি ছিল অন টার্গেট। অন্যদিকে ১০টি শট নিলেও গোলের দেখা পায়নি জিরোনা।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে বার্সেলোনা। ইতিমধ্যে রিয়ালকে হারিয়ে প্রথম ট্রফি জিতে নিয়েছে তারা। এবার ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com