1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জোহরের নামাজের সময় ওই মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে।

পেশাওয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মসজিদের ভেতর উদ্ধার কার্যক্রম চলছে।

ওই শহরের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে থাকা অনেক ব্যক্তি ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই মসজিদে আগে থেকে বোমা পুঁতে রাখা হয়েছিল নাকি কেউ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: ডন অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com