1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেহেদীর ব্যাটে রংপুরের পঞ্চম জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার বিকেলে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। ৫ উইকেট হারিয়ে ঢাকার করা ১৪৪ রান তারা ছুঁয়ে ফেলে ৬ বল হাতে রেখে।

অষ্টম ম্যাচে এটা রংপুরের পঞ্চম জয়। অন্যদিকে নবম ম্যাচে এটা ছিল ঢাকার সপ্তম হার। ১০ পয়েন্ট নিয়ে রংপুর অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। আর ঢাকা ৪ পয়েন্ট নিয়ে যথারীতি আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ঢাকা টস হেরে ব্যাট করতে নামে। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে অবশ্য সংগ্রহ বেশি বড় করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। স্রোতের বিপরীতে উসমান ঘানি দাঁড়িয়ে যান স্বমহিমায়। তিনি ৫৫ বলে ৭টি চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৭৩ রানে। আর অধিনায়ক নাসির হোসেন ৩ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে রান আউট হন। তাতে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে ঢাকা।

বল হাতে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ৫ রানেই মোহাম্মদ নাঈম শেখের উইকেট হারায় রংপুর। সালমান ইরশাদের বলে ডাক মেরে ফেরেন তিনি। সেখান থেকে রনি তালুকদার ও মেহেদী হাসান ৬৩ রানের জুটি গড়ে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যান।

এই রানে রনি ফিরেন ৫ চারে ২৯ রান করে। কিন্তু মেহেদী সঙ্গী হারালেও ব্যাট হাতে শাসন করেন ঢাকার বোলারদের। দলীয় ৭৫ রানে শোয়েব মালিক ও ৯৫ রানে অধিনায়ক নুরুল হাসান সোহান ফেরার পর ১২৩ রানের মাথায় ফিরেন মাহেদী। ৪৩ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭২ রান করে জয়ের পথ সুগম করে যান তিনি।

এরপর মোহাম্মদ নাওয়াজ অপরাজিত ১৭ ও আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ১২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে ঢাকার সালমান ইরশাদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com