1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ৫শ পরিবারে খাদ্য সহায়তা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এর উদ্যোক্তা আমিনুল ইসলাম। কেন্দুয়াপাড়া, জয়নদ্দিনপাড়া, নিচপাড়া, চিনামরা, খুজিউড়া, খড়খরিয়াকান্দা, ধুমাপাড়া, কেরেঙ্গাপাড়া, সিধুলী, রূপাকুড়া, পোড়াগাঁও এবং শহরের ৭ ও ৮নং ওয়ার্ডে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আটা ও আধাকেজি সয়াবিন।
এছাড়াও গত কয়েকদিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি সাবান, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি বিতরণ করেন। খাদ্য সহায়তা কর্মসূচী চলমান আছে বলে জানান এর উদ্যোক্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com