1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাফিনহা-লেভানডোভস্কির গোলে বার্সার জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লা লিগায় বার্সেলোনার শীর্ষস্থান আরও পাকাপোক্ত হলো। রাফিনহা-রবার্ট লেভানডোভস্কির গোলে রিয়াল বেতিসকে তাদের মাঠে হারিয়েছে কাতালান ক্লাবটি।

বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে বেতিসকে ২-১ গোলে হারায় বার্সা। নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে একটি গোল হজম করে বার্সা।

এই জয়ে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বেতিস।

প্রথমার্ধ থেকেই দারুণ খেলেন জাভির শিষ্যরা। পেদ্রি গোল পেতে পেতেও পাননি। বিরতির আগে কোনো গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর ৬৫ মিনিটে আলেজান্দ্রো বালদের বাঁ দিক থেকে দেওয়া ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান রাফিনহা।

১৫ মিনিট পর আবার গোলের উল্লাসে ভাসে বার্সা। এবার ত্রাতা লেভানডোভস্কি। কর্নার থেকে ডি বক্সে বল পেয়ে হেড দিয়ে লেভানডস্কির কাছে দেন রোনাল্ড আরুজো। বল পেয়েই নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন লেভানডভস্কি।

৫ মিনিট না যেতেই এবার নিজেদের ভুলে গোল হজম করে জাভির শিষ্যরা। ডা দিক থেকে নেওয়া বেতিসের ক্রস হেডে বাঁচাতে গিয়ে নিজেদেরই জালে জড়িয়ে দেন কাউন্দে। এরপর চেষ্টা করেও আর সমতা আনতে পারেনি বার্সা।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি ১৬টি শট নেয় বার্সা। ৩টি ছিল অন টার্গেট। অন্যদিকে ৬টি শট নেয় বেতিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com