1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ করে আইন পাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় সমকামিতা তথা এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন। গত ডিসেম্বর মাসে দেশটিতে এ সংক্রান্ত একটি নতুন আইন পাস হয়েছে। সেখানে বিপরীত লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে উল্লেখ করা হয়েছে।

নতুন আইনে রাশিয়ায় সমলিঙ্গের প্রেম, বিয়ে সব কিছুর ওপরই কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কিছুদিন আগে সমকামীদের প্রতি সহানুভূতিশীল সব ধরনের বই, সিনেমা, শিল্পকর্মের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

রুশ সরকার জানিয়েছে, কোনো বই যদি সমকামিতার প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। যেসব সিনেমায় সমলিঙ্গের সম্পর্ককে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় প্রচার নিষিদ্ধ। শুধু তা-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও যদি কেউ সমলিঙ্গের সমর্থনে কিছু লেখে, তাহলে তাকে মোটা অংকের জরিমানার মুখে পড়তে হবে।

অর্থাৎ, সমকামিতার সমর্থনে কোনো আলোচনাই করা যাবে না রাশিয়ায়। কঠোর আইন করে এগুলো নিষিদ্ধ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন।

রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে সমকামিতা সমর্থন করলে বা এ ধরনের সম্পর্কে জড়ালো ৫০ লাখ রুবল পর্যন্ত জরিমানা হতে পারে। সমকামিতা প্রচার বন্ধে টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্যেও একটি নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম।

রাশিয়ার নতুন এই আইনকে অনেকেই কালো আইন উল্লেখ করে সমালোচনা করেছেন। দেশটির ভেতর ও বাইরে এ নিয়ে বেশ বিতর্ক চলছে। অনেকেই প্রতিবাদ করেছেন। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, পুতিন প্রশাসন যেভাবে আইন প্রবর্তন করেছে, তাতে প্রতিবাদে খুব একটা লাভ হবে বলে মনে হয় না।

সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com