1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। এই দুটি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে তাদের ক্রিকেট বোর্ড ইসিবি।

বাংলাদেশ সফরের সঙ্গে পাকিস্তান সুপার লিগ সাংঘর্ষিক হওয়া এবং ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড।

পিএসএল খেলতে বাংলাদেশে আসছেন না দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্স হেলস। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি মাতানো উইল জ্যাকসও থাকছেন না একই কারণে। এছাড়া স্যাম বিলিংস, লিয়াম ডউসন এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। ইনজুরির কারণে জায়গা হয়নি জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের।

তারকাদের অনুপস্থিতিতে জায়গা হয়েছে আনক্যাপড টম অ্যাবেলের। এই ব্যাটসম্যান শ্রীলঙ্কায় আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ড লায়ন্সের অধিনায়ক। দুটি স্কোয়াডেই রাখা হয়েছে তাকে। লিস্টারশায়ার লেগস্পিনার রেহান আহমেদ প্রথমবার ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াডে ডাক পেয়েছেন। গত মে মাসে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সাকিব মাহমুদ পুরোদমে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

১, ৩ ও ৬ মার্চ হবে তিন ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ ঢাকায় খেলে শেষটি হবে চট্টগ্রামে। সেখানে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলে ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি ম্যাচ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই সফরেই প্রথম ২০ ওভারের ক্রিকেট খেলবে ইংল্যান্ড।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com