1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেষ হাসিটা হাসলো রংপুর

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দুই ইনিংসে দুই ওপেনার ঝড় তুললেন। একজন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলে দলের রান নিয়ে গেলেন চূড়ায়। আরেকজন দলের প্রয়োজন মিটিয়ে এলোমেলো করে দিলেন প্রতিপক্ষের আক্রমণ। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তবে শেষ হাসিটা হেসেছেন ঠিকই।

সিলেটের ওপেনার তৌহিদ হৃদয় ৫৭ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ১৩ চার ও ২ ছক্কায়। তার ম্যারাথন ইনিংসে ভর করে রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দেয় সিলেট। লক্ষ্য তাড়ায় রংপুরের ওপেনার রনি তালুকদার ৩৫ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংসে জবাব দেয়। তার গড়ে দেওয়া ভিতের উপর ভর করে রংপুর ম্যাচ জিতে যায় অনায়েসে। ১২ বল আগে ৮ উইকেটে জয় পায় রংপুর।

সিলেটের হয়ে এ ম্যাচে খেলতে পারেননি চোটে পড়া মাশরাফি বিন মুর্তজার। শেষ ম্যাচে ২.১ ওভার বোলিংয়ের পর অস্বস্তি নিয়ে মাঠ থেকে উঠে যান। আজ তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক।

মিরপুরে এদিন ছিল চার-ছক্কার বৃষ্টি। দুই ইনিংসেই বসেছিল বাউন্ডারির পসরা। সিলেটের ১৭০ রানের ইনিংসে ১১৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। তৌহিদের ১৩ চার ও ২ ছক্কা বাদে মুশফিক ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৫৭ বলে আসে ১১১ রান। এছাড়া শান্ত ২২ বলে ১৫ রান করেন ২ বাউন্ডারিতে। সব মিলিয়ে ২১ চার ও ৫ ছক্কা আসে।

জবাব দিতে নেমে রনি তালুকদার ৮ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৬ রান করেন। মনে হচ্ছিল তার ব্যাটে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারও দেখা যাবে। সুযোগও ছিল তার। ২৭ বলে পেয়ে গিয়েছিলেন ফিফটি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। কিন্তু ৬৬ রানে তাকে থামতে হয় মোহাম্মদ ইরফানের বলে। বাঁহাতি পেসারকে উড়াতে গিয়ে কভারে মুশফিকের হাতে ক্যাচ দেন।

তাকে যোগ্য সঙ্গ দেওয়া নাঈম শেখও ভালো ব্যাটিং করেছেন। ড্রেসিংরুমে ফেরার আগে ৩২ বলে ৪৫ রান করেন ৬ বাউন্ডারিতে। জয়ের বাকি কাজ সারেন শোয়েব মালিক ও কাজী নুরুল হাসান। মালিক ২৪ বলে ৪১ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সোহানের ব্যাট থেকে ১৭ বলে আসে ১৭ রান।

রংপুরের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রনি তালুকদার।

১০ ম্যাচে এটি রংপুরের সপ্তম জয়। অন্যদিকে সিলেটের ১১ ম্যাচে তৃতীয় হার। ১৬ পয়েন্ট নিয়ে তারা এখনও শীর্ষে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com