1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ক্যাসেমিরোর লাল কার্ডের পরও জয় ম্যানইউর

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। ১০ জনের দলে পরিণত হলো ম্যানইউ। তবুও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় পেলো এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যানইউর হয়ে গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড। ৭০ মিনিটে লাল কার্ড দেখেন ক্যাসেমিরো। এরপর ৭৬তম মিনিটে ক্রিস্টালের হয়ে একটি গোল শোধ করেন জেফ স্কালপ।

শুধু জয়ই নয়, সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো রেড ডেভিলরা। ২১ ম্যাচ শেষে ম্যানইউর অর্জন এখন ৪২ পয়েন্ট। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি এবং সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে ক্রিস্টাল প্যালেস।

গত মাসে আর্সেনালের কাছে শেষ মিনিটে পরাজয় বরণ করেছিলো ম্যানইউ। এরপর অবশ্য টানা চারটি ম্যাচে জয় পেলো ম্যানইউ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের মাঠে এই ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ।

এরপরও ভিএআর দেখতে হয়। দেখা যায় উইল হিউজেস হাত দিয়েই বক্সের মধ্যে বল ফিরিয়েছেন। যার ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৭ম মিনিটে স্পট কিক নেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ।

ম্যানইউ প্রথমার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলে। তবে, গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরও আধিপত্য ছিল ম্যানইউর। যে কারণে ৬২ মিনিটে আবারও গোল আদায় করে নেয় তারা। লুক শ গোলের সুযোগ তৈরি করে দেন এবং মার্কাস রাশফোর্ড শুধু ফিনিশিং টাচ দেন।

৭০ মিনিটে লাল কার্ড দেখেন ক্যাসেমিরো। উইল হিউজেসের ঘাড়ে আঘাত করার কারণে ভিএআর দেখে লাল কার্ড দেখান রেফারি। ৬ মিনিট পরই, ৭৬তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান জেফ স্কালপ। বল ডেভিড ডি গিয়াকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় ম্যানইউর জালে।

শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধানে রেখেই ম্যাচ শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com