1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সেভিয়াকে উড়িয়ে ৮ পয়েন্টে এগিয়ে বার্সা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : উড়ছে বার্সেলোনা। লা লিগায় টানা পঞ্চম ম্যাচ তারা জিতলো সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে। তাতে রোববার আগের ম্যাচে মায়োর্কার কাছে ১-০ গোলে হারা রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরো বাড়লো।

সব প্রতিযোগিতায় বার্সেলোনা ১৫ ম্যাচ ধরে অজেয় থাকলো। একই সঙ্গে চ্যাম্পিয়ন ও দ্বিতীয় দল রিয়ালের (৪৫) সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিলো আটে। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষি জাভি হার্নান্দেজের দল। ৮ বা তার বেশি পয়েন্টে লিড নিয়ে বার্সা কখনো শিরোপা দৌড়ে পরাজিত হয়নি। রিয়াল সোসিয়েদাদ বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পেছনে থেকে তিনে।

ইনজুরিতে অধিনায়ক সার্জিও বুশকেটসকে পায়নি বার্সা। গোলও পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। সেভিয়া কিপার ইয়াসিন বুনু প্রথমার্ধে দারুণ দুটি সেভে রবার্ট লেভানডোভস্কিকে হতাশ করেন।

বিরতির পর অন্য রূপে বার্সেলোনা। বদলি নামা ফ্রাঙ্ক কেসি সেভিয়ার রক্ষণের পেছনে থাকা জর্ডি আলবাকে পাস দেন, স্প্যানিশ ফুলব্যাক ৫৮তম মিনিটে সহজেই গোলটি করেন।

১২ মিনিট পর রাফিনহা ডানদিক থেকে নিখুঁত নিচু ক্রসে গাভিকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। আলবার ক্রসে পয়েন্ট ব্ল্যাংক থেকে শট নিয়ে ৭৯ মিনিটে তৃতীয় গোল করেন রাফিনহা।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাভি, ‘আমরা কয়েক ম্যাচ ধরে অজেয় এবং আজ রাতে ভালো খেলেছি। আমি খুব খুশি এবং সন্তুষ্ট। আমরা এখন ৮ পয়েন্টে এগিয়ে, আজ ছিল গুরুত্বপূর্ণ দিন। কিন্তু খেলার এখনো বাকি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com