
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৮। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলের কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও। এরই মধ্যে দুই দেশে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন তুরস্ক ও সিরিয়ায় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা উভয় দেশের কর্মকর্তাদের।

গাজিয়ানতেপ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ছবি: বিবিসি