1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঝিনাইগাতিতে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুর-ঝিনাইগাতীতে ট্রাক চাপায় আব্দুস সালাম (৩৭) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী সড়কের কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম উপজেলার হলদীবাটা এলাকার শফিউদ্দিনের ছেলে। এছাড়াও আহত হয়েছেন- অটোরিকশা চালক নাজিম, যাত্রী শেখ ফরিদ, মাহমুদা, আমজাদ ও শফিকুল।
জানা গেছে, সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com