1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দেশে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় মারা গেছে এক হাজার ৬০০ জনেরও বেশি।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৪৯ জনে পৌঁছেছে।

তিনি বলেছেন, জরুরি অবস্থা নিশ্চিত করার ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করা যাবে। এ পদক্ষেপ ত্রাণ কর্মীদের এবং ক্ষতিগ্রস্থ অঞ্চলে আর্থিক সহায়তার অনুমতি দেবে। তবে এর বিশদ বিবরণ তিনি দেননি।

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা ভারী বৃষ্টি ও তুষারপাতের সাথে লড়াই করছে। অনেক এলাকায় এখনও ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com