1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি, ২০২৩) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন।

দিনের অপর ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

লিগপর্বের ৩ ম্যাচের দুটিতে জিতে ও একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠলো বাংলাদেশ। আর নেপাল ৩ ম্যাচের দুটিতে জিতে ও একটিতে হেরে থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছে। লিগপর্বের দেখায় নেপাল ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের কাছে।

৩ ম্যাচের ১টিতে জিতে, ১টিতে হেরে ও ১টিতে ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে ভারত। আর ভুটান ৩ ম্যাচ খেলে সবকটিতে হেরে খালি হাতে বিদায় নিয়েছে।

ম্যাচের ২২ মিনিটেই আকলিমা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। ৩০ মিনিটের মাথায় শামসুন্নাহারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।

বিরতির পর ৫৩ মিনিটে শামসুন্নাহার তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৩-০। ৬০ মিনিটে আকলিমা খাতুনও তার জোড়া গোল পূর্ণ করেন। আর বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬১ মিনিটের মাথায় শামসুন্নাহার তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তার হ্যাটট্রিকে ভর করে বাংলাদেশ ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। নিশ্চিত করে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com