1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

‘সাজা কমে আসা কয়েদিদের মুক্তির বিষয়ে আলোচনা চলছে’

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ঢাকা: ধর্ষণ, হত্যা মামলা ছাড়া সাজা কমে আসা কয়েদিদের মুক্তি দেওয়ার চিন্তা আছে সরকার। এজন্য আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (০৬ এপ্রিল) বিকেলে মোবাইল ফোনে মন্ত্রী বলেন, ‘কারা কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে এবং দেশের বিভিন্ন কারাগারে কতো বন্দি আছে তা নিয়ে আমরা আলাপ করছি। প্রাণঘাতী করোনাভাইরাস যেন কোনোভাবেই কারাগারে সংক্রমিত হতে না পারে সেজন্য যাদের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা মামলা আছে তাদের মুক্তি দেওয়ার বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেই। তবে এসব অপরাধের বাইরে যেসব কয়েদির সাজা অনেকাংশে কমে গেছে তাদের মুক্তি দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আগেই কারাগারকে কীভাবে মুক্ত রাখা যায় তারই অংশ হিসেবে ভেতরে বন্দির সংখ্যা কমানোর পরিকল্পনা হয়। আবার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আদালত থেকেও আসামিরা জামিন পাচ্ছেন না। এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশে যেসব কয়েদি বছরের পর বছর কারা ভোগ করেছেন, সাজা কমে এসেছে তাদের একটি তালিকা করা হয় দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের নিয়ে। সব কিছু বিবেচনা করে ৩ হাজারের বেশি বন্দির সম্ভাব্য মুক্তির জন্য গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয় মন্ত্রণালয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com