1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পারলেন না মেসি-নেইমার, ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে, তবে ছিলেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র। তবুও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ভাগ্যে জোটেনি জয়। মার্সেইর কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে।

বুধবার রাতে ঘরের মাঠ ভেলোড্রোম স্টেডিয়ামে পিএসজিকে ২-১ গোলে হারায় মার্সেই। তাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি।

অন্যদিকে ফরাসি কাপে অন্যতম সফল দল রেকর্ড ১৪ বার ট্রফি জয়ী পিএসজি টানা দুবার শেষো ষোলো থেকে বাদ পড়ে। দুবারই মেসি যোগ দেওয়ার পর।

ম্যাচের ৩১ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পেনাল্টি থেকে এগিয়ে যায় মার্সেই। ডি বক্সে রামোস ফাউল করলে মার্সেই পেনাল্টি পায়। সুযোগ পেয়েই কাজে লাগাতে ভুল করেননি সানচেজ।

এই গোল শোধও করেন রামোস। প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের সহায়তায় সমতা আনেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তাতে স্বস্তি নিয়ে বিরতিতে যায় পিএসজি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি মেসি-নেইমাররা। উলটো ৫৭ মিনিটে গোল খেয়ে বসে। রুসলান মালিনোভস্কির গোলে এগিয়ে যায় মার্সেই। আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।

মার্সেই আক্রমণের পসরা সাজিয়ে বসলেও পিএসজির আক্রমণে কোনো ধার ছিল না। ৮টি অন টার্গেটসহ ২৪টি শট নেয় মার্সেই, বিপরীতে ১১টি শট নেয় পিএসজি। অন টার্গেট ছিল ৩টি। তবে বল দখলের লড়াইয়ে মেসিরাই এগিয়ে ছিলেন (৫৬%)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com