1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আরও অস্ত্র চাইতে যুক্তরাজ্যে জেলেনস্কি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের সঙ্গে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করতে অতিরিক্ত অস্ত্র চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাবেন জেলেনস্কি। এর আগে তিনি বুধবার লন্ডনে যাত্রাবিরতি করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী রিশি সুনাক অভ্যর্থনা জানান জেলেনস্কিকে। এসময় জেলেনস্কি ‘পূর্ণ মাত্রার আক্রমণের প্রথম দিন থেকে’ সমর্থনের জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ, আমরা সত্যিই গর্বিত এবং রিশির সাথে খুব ভাল সম্পর্ক রয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনীয় পাইলটরা যাতে‘ভবিষ্যতে অত্যাধুনিক ন্যাটো যুদ্ধবিমান ওড়াতে সক্ষম হয়’ সেজন্য তাদের আরও বেশি প্রশিক্ষণ নিশ্চিত করা হবে এবং এটি ‘তাদের সামরিক বাহিনীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ।’

তিনি বলেন, জেলেনস্কির এই ‘সফর ইউক্রেনের সাহস, সংকল্প,লড়াই এবং … আমাদের দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের’ প্রমাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com