1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তুরস্ক ও সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া হাজার হাজার মানুষ বৃহস্পতিবারও শীত, ক্ষুধা ও হতাশার মধ্যে দিন পার করেছে। সময় যতো পেরুচ্ছে ততই ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধারের আশা ম্লান হয়ে যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তুরস্কে ১৬ হাজার ১০০ জনের এবং সিরিয়ায় তিন হাজার ১৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সব মিলিয়ে এ পর্যন্ত ১৯ হাজার ২৬২ জন মারা গেছে।

শীতের মাঝামাঝি সময়ে ভূমিকম্পে দুই দেশের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকে সুপারমার্কেটের গাড়ি পার্কিং, মসজিদ, রাস্তার পাশে  বা ধ্বংসাবশেষের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এরা সবাই খাদ্য, পানি ও উষ্ণতার জন্য মরিয়ে হয়ে উঠেছেন।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কে প্রায় ছয় হাজার ৫০০ ভবন ধসে পড়েছে এবং যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের বাস ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com