1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনজুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর ফলে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, পানি সরবরাহ সীমিত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে সবচেয়ে বড় হামলায় এক ঘণ্টার মধ্যে অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় আঘাত হেনেছে।

ন্যাশনাল গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, রাতে বিদ্যুৎ কেন্দ্র এবং ট্রান্সমিশন কেন্দ্রগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুক্রবার সকালে পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ জানিয়েছেন, সাতজন আহত হয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সিনহুবভ লিখেছেন, ‘খারকিভ এখনও শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। সম্প্রতি আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলার শিকার হচ্ছে।’

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে লিখেছেন, ‘রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে সারা রাত ও সকালে হামলা চালিয়েছে। আলোচনা ও রাজনৈতিক দ্বিধা যথেষ্ট হয়েছে। এখন প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ইউক্রেনের জন্য অভিযান সরঞ্জাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com