1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কানাডার আকাশে ‘রহস্যময় বস্তু’, যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : এবার কানাডার আকাশে দেখা গেলো ‘রহস্যময় বস্তুর’। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার এ তথ্য জানান।

বিবিসি জানিয়েছে, কানাডার উত্তর–পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্ত করা হয়। রহস্যজনক বস্তু শনাক্তের পর সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান এফ–২২ রহস্যজনক বস্তু ভূপাতিত করে।

ট্রুডো টুইট করে লিখেছেন, ‌‘কানাডার আকাশসীমা লঙ্ঘন করে যে অপরিচিত বস্তুটি ঢুকে পড়েছিল, আমি তা গুলি করে নামানোর নির্দেশ দিয়েছি। কানাডা এবং আমেরিকার বিমানবাহিনীর যৌথ অভিযান সফল হয়েছে।’

কানাডার ইউকুন প্রদেশের আকাশে ‘রহস্যময় বস্তু’টি উড়তে দেখা গিয়েছিল। তা আসলে কী, খোলসা করেননি ট্রুডো। তিনি জানিয়েছেন, কানাডার সেনাবাহিনী নির্দিষ্ট স্থান থেকে ওই বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার করবে।

এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা হয়েছে ট্রুডোর। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন।

কিছু দিন আগে আমেরিকার আকাশে রহস্যময় বেলুন উড়তে দেখা গিয়েছিলো। আমেরিকার দাবি ছিলো, নজরদারি চালাতে গুপ্তচর বেলুন পাঠিয়েছে চীন। বেলুনটি যে চীন থেকে এসেছে, তা স্বীকারও করে বেইজিং। তবে তাদের দাবি ছিল, নজরদারি নয়, আবহাওয়া জনিত পরীক্ষা নিরীক্ষার জন্য বেলুন ওড়ানো হয়েছিল। ভুলবশত তা আমেরিকার আকাশসীমায় প্রবেশ করেছে। তার জন্য দুঃখপ্রকাশও করে তারা।

বাইডেনের নির্দেশে চীনের সেই বেলুন গুলি করে নামানো হয়েছিলো। তারপর শুক্রবারই আলাস্কার আকাশ থেকে আরও একটি রহস্যময় বস্তু গুলি করে নামায় আমেরিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com