1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসি-এমবাপ্পেকে ছাড়া এলোমেলো পিএসজির হার

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তি। তাদের অভাব ভালোভাবে টের পেলো পিএসজি। শনিবার লিগ ওয়ানে এএস মোনাকোর মাঠে ৩-১ গোলে হেরেছে চ্যাম্পিয়নরা।

পিএসজির রক্ষণভাগ এলোমেলো করে প্রথমার্ধে উইসাম বেন ইয়েডারের জোড়া গোল ও অ্যাসিস্টে পাত্তা পায়নি পিএসজি।

মৌসুমের তৃতীয় হারেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২৩ ম্যাচ খেলে তাদের পাশে ৫৪ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোনাকো।

চতুর্থ মিনিটে আলেক্সান্দার গোলোভিনের গোলে এগিয়ে যায় মোনাকো। বেন ইয়েডারের শট পিএসজি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সাইডফুটে জাল কাঁপান এই মিডফিল্ডার।

১৪ মিনিট পর ক্রেপিন ডিয়াট্টার বাড়ানো বলে বেন ইয়েডার জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে বাঁপ্রান্ত থেকে হুয়ান বার্নাটের ক্রসে দূরের পোস্ট থেকে পিএসজির ব্যবধান কমান ১৬ বছর বয়সী ওয়ারেন জাইরে-এমেরি।

তবে বেন ইয়েডার আবারো ব্যবধান দুই গোলে বাড়িয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে এলিসে বেন সেগিরের অ্যাসিস্টে লিগ ওয়ানের চলতি মৌসুমে যৌথ সর্বোচ্চ ১৪তম গোল করেন তিনি। রেইমসের ফোলারিন বালোগুনের পাশে বসলেন বেন ইয়েডার।

পুরোটা সময় নেইমার মাঠে থাকলেও ছাপ রাখতে পারেননি। এনিয়ে টানা দুটি ম্যাচ হেরে আগামী ১৫ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলবে পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com