1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিমে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৩। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিলো মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে উঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। তবে ভূকম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলে জানা গেছে।

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিলো আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪।

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com