1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তুরস্কে ভবন ধসের জন্য দায়ী ১১৩ সন্দেহভাজনকে গ্রেপ্তারের নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহভাজন ১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে শনিবার গভীর রাতে জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে কয়েক হাজার ভবন ধসে যাওয়ার জন্য এখনও পর্যন্ত ১৩১ সন্দেহভাজন ব্যক্তিকে দায়ী করা হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এদের মধ্যে ১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা এর ওপর নজর রাখব, বিশেষ করে যে ভবনগুলি ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যে ভবনগুলোতে মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে।’

এদিকে, তুরস্কের বিচারমন্ত্রী ভবন নির্মাণে ত্রুটির কারণে যে কাউকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তদন্তকারীরা নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

পরিবেশ মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে কিংবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com