1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হচ্ছেন রোনালদো

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াজগতে এখনও পর্যন্ত বিলিয়নিয়ার তথা ১০০ কোটি ডলার আয় করতে পেরেছেন মাত্র ৪ জন। সেই ৪ জন আবার ভিন্ন চার খেলার। তাদের বাইরে কোন খেলোয়াড়ই এখনও পর্যন্ত বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখাতে পারেননি।

তবে চলতি মৌসুম শেষে পঞ্চম খেলোয়াড় হিসেবে এই তালিকায় ঢুকতে যাচ্ছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফুটবলারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের আয় ১০০ কোটি হতে চলেছে তার।

বাস্কেটবলে মাইকেল জর্ডার, গলফে টাইগার উডস, প্রো-বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ে মাইকেল শুমাখার- ক্রীড়াজগতে এখনও পর্যন্ত এ চারজনই পেরেছেন বিলিয়নিয়ার ক্লাবে ঢুকতে। তাদের সঙ্গেই উঠবে রোনালদোর নাম।

করোনাভাইরাসের কারণে নিজের ক্লাব জুভেন্টাস থেকে চার মাসের বেতন নেবেন না রোনালদো। যে কারণে গতবছর যেখানে ক্লাব থেকে তার আয় ছিলো ১০৯ মিলিয়ন ডলার, সেটি এবার নেমে যাবে ৪৬ মিলিয়ন ডলারে।

তবু নিজের স্পন্সরশিপ চুক্তি এবং সিআর৭ আন্ডারওয়্যার ব্র্যান্ড থেকে পাওয়া অর্থ মিলিয়ে চলতি মৌসুমেও প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় হবে রোনালদোর। যা তার ১৮ বছরের ক্যারিয়ারের মোট আয়কে নিয়ে যাবে ১০০ কোটি ডলারে।

করোনা পরিস্থিতির কারণে বর্তমানে নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরাতেই অবস্থান করছেন রোনালদো। মহামারী এ ভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায়ই মূলত এসময়ে নিজ দেশে থাকার সুযোগ পেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com