1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৭৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের জাহাজডুবির ঘটনায় ১১ লাশ উদ্ধার করেছে লিবিয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৭ জন বেঁচে গেছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আল জাজিরা বলছে, মঙ্গলবারের জাহাজডুবির ঘটনাটি ভূমধ্যসাগরের সর্বশেষ ট্র্যাজেডি। ইউরোপে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার এই রুটটি ব্যবহার করছে।

আইওএমের তথ্য মতে, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com