1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা

পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় তিনি এ কথা জানান।

ঘোষণায় তিনি জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি। তবে কী কারণে দায়িত্ব ছাড়ছেন তার কোনো ব্যাখ্যা দেননি ম্যালপাস।

২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

বিশ্বব্যাংকপ্রধান বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস।

এদিকে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ঋণ প্রদান নিশ্চিত করার জন্য বিশ্বব্যাংকের পরিচালনার পদ্ধতি পরিবর্তন করার কথা জানান ম্যালপাস। এতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডেভিড ম্যালপাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com