1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

হালুয়াঘাটে করোনা প্রতিরোধে হালুয়াঘাট-নালিতাবাড়ি সড়কে চেকপোস্ট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জুগলী ইউনিয়নের কালাপাগলা বাজার পরিদর্শন ও গণপরিবহন সীমিত করণে হালুয়াঘাটের প্রবেশদ্বারে বসানো হলো অস্থায়ী চেক পোস্ট।

গতকাল সোমবার হালুয়াঘাটের সাথে নালিতাবাড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা সীমিত করতে কালাপাগলা বাজারে দুটি সেতুর উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। জরুরী প্রয়োজন ব্যাতীত যোগাযোগ ব্যবস্থা সীমিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হালুয়াঘাট থানা পুলিশের তদারকিতে চেকপোষ্ট দুটিতে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, জুগলী ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার প্রমুখ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বাংলার কাগজকে বলেন, করোনা ভাইরাসের কারণে গণপরিবহন ও যাতায়াত ব্যবস্থা সীমিত করণে সাময়িক ভাবে সেতু দুটিতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।

– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com