1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্পে মৃত্যু ৪৫ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে। বাড়ছে নিহতদের সংখ‌্যা। ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বের ৭০টিরও বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত মানুষের সংখ্যা সাড়ে ৩৯ হাজারের বেশি। আর সিরিয়ায় এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের  সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোয়লু শনিবার সকালে জানিয়েছেন, ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৬৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরিয়া সরকার ও দেশটিতে জাতিসংঘের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ৮০০। ভূমিকম্পে দুই দেশ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৭২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ‌্য, গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৫ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো। ভূমিকম্পে মুহূর্তে ধসে পড়ে অনেক বহুতল ভবন। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও এ কম্পন অনুভূত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com