1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোর জোড়া অ্যাসিস্টের গোলে জিতলো আল নাসের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে শুক্রবার রাতে জয় পেয়েছে আল-নাসের। তারা ২-১ গোলে হারিয়েছে আল-তাওউনকে। আল-নাসেরের হয়ে গোল করেছেন আব্দুলরহমান গারেব ও আব্দুল্লাহ মাদু। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দুটি গোলেই করেছেন অ্যাসিস্ট।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আল-নাসের। ১৭ ম্যাচের ১২টিতে জিতে ও ৪টিতে ড্র করে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে তারা। আল-ইত্তিহাদ সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা আল-শাবাব ৪০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল-নাসের। এ সময় মাঝ মাঠ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের সামনে পেয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে জালে জড়ান আব্দুলরহমান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল-নাসের।

বিরতির পর ৪৭ মিনিটে সমতা ফেরান আল-তাওউনের আলভারো মেদরান। ৭৮ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্টে, মাদুর গোলে আবার এগিয়ে যায় আল-নাসের। এ সময় গোলপোস্টের সামনে বল পেয়ে যান রোনালদো। তিনি ব্যাকহিলে সেটা বাড়িয়ে দেন মাদুকে। মাদু আলতো টোকায় জালে পাঠান।

যদিও প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। কিন্তু ভিএআর চেকে টিকে যায় গোলটি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-আব্দুলরহমানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com