1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার প্রথম প্রহরে এই হামলার ঘটনা ঘটেছে বলে লন্ডনভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে হামলায় বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তার প্রতিবেশীর ওপর শতাধিক বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী, ইরানী বাহিনী এবং সিরীয় সরকারের মিত্র লেবাননের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হতো। তবে রাজধানীর আবাসিক এলাকায় হামলার ঘটনা বিরল।

রোববার দামেস্কের কাফর সুসাতে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এলাকাটিতে সিনিয়র কর্মকর্তাদের আবাস, নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সদর দফতর রয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২টা ২২ মিনিটে ইসরায়েলি শত্রু দামেস্ক এবং এর আশেপাশের আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’ প্রাথমিকভাবে পাঁচ জন নিহত ও ১৫ জন আহতের কথা জানায় মন্ত্রণালয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com