1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

আত্মসচেতন গ্রামবাসীর উদ্যোগে পশ্চিম রাজনগর লকডাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের একটি গ্রামকে আত্মসচেতন গ্রামবাসী লকডাউন করে প্রবেশ পথে বাঁশ বেঁধে দিয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সোমবার (৬ এপ্রিল) সকালে শেরপুর-নন্নী মহাসড়ক থেকে রাজনগর পশ্চিমপাড়া প্রবেশ পথে বাঁশ বেঁধে বহিরাগত লোকদের প্রবেশ নিষেধ করেছেন। রাজনগর পশ্চিমপাড়া গ্রামে বসবাস করে প্রায় ৪ হাজার শিশু-নারী-পুরুষ। তাই গ্রামের কেউ যেন বাইরে যেতে না পারে সে জন্য পাহাড়ায় রয়েছে কয়েকজন।
রাজনগর পশ্চিমপাড়া গ্রামের মোস্তফা মিয় (৩২) আহাম্মদ আলী (২৯) মোঃ আব্দুল মজিদ (৩২) ও রাসেদুল ইসলাম (৩০) জানান, প্রশাসনের পক্ষ থেকে বারবার বাড়ির বাইরে যেতে নিষেধ করা হলেও সাধারণ মানুষ মানতে চাচ্ছিল না। তাই নিজেদের গ্রাম রক্ষা করতে নিজেরাই এ উদ্যোগ গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com