1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ধনী তালিকায় তৃতীয় থেকে ২৪-এ নেমে এসেছেন আদানি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় ক্রমশই নিচের দিকে নামছেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এক মাস আগেও বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতীয় এই ধনকুবের এখন নেমে এসেছেন ২৪ নম্বরে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ৮ হাজার ৮৫০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক আদানি প্রথমে এশিয়ার তৃতীয় শীর্ষ ধনী হন। তার পর বিশ্বের ধনী তালিকাতেও তিন নম্বরে উঠে আসেন তিনি।

সর্বশেষ, গত ২৫ জানুয়ারি মার্কিন সাময়িকী ফোর্বসের ধনী তালিকায় আদানি ছিলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সও বলছে, ওই দিন আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার। এর পর প্রকাশিত হয় মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের প্রতিবেদন। সেখানে আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। এর পরেই শুরু হয় আদানির প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে রেকর্ড পতন। এর ফলে গত ২৫ দিনে আদানিদের সম্পদ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে ৫ হাজার কোটি ডলারের নিচে। রোববার ফোর্বসের ধনী তালিকায়, আদানির সম্পদমূল্য এসে ঠেকেছে ৪ হাজার ৯৭০ কোটি ডলারে। স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়েছে বিশ্বের ধনী তালিকায় আদানিদের স্থানেও।

গত ২৫ দিনে শেয়ার বাজারে নিজেদের উত্থানের কম চেষ্টা করেনি আদানি গ্রুপ। ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছেন। ঋণের একাংশ শোধও করেছেন। এর পাশাপাশি প্রকাশ্যে এনেছেন গত তিন মাসের লাভের খাতার হিসাব। শেষে স্বয়ং আদানি আশ্বাসবাণী দিয়েছেন। নানা যুক্তি দেখিয়ে নস্যাৎ করেছেন আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগও। কিন্তু কিছুতেই কিছু হয়নি। মাঝে গ্রুপটির শেয়ারের দর সামান্য বাড়লেও, তার পর থেকে তা আবার নিম্নমুখী হয়েছে। বোঝা যাচ্ছে, উল্কার গতিতে উত্থান হওয়া আদানির পতনও একই গতিতে শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com