1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুদ্ধের জন্য পশ্চিমাদেরই দায়ী করলেন পুতিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছর পূর্তি হওয়ার কয়েক দিন আগে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের জন্য তার ভাষণে পুতিন পশ্চিমাদের দায়ী করেছেন।

পুতিন দাবি করেছেন, পশ্চিমারা ‘সন্ত্রাসের প্রচারণার’ মাধ্যমে বছরের পর বছর হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে।

তিনি বলেছেন, ‘আমি পুর্নব্যক্ত করতে চাই যে, যুদ্ধের জন্য তারাই দোষী ও নিন্দিত এবং আমরা এটি বন্ধের জন্য আমাদের সেনাদের ব্যবহার করছি।’

পশ্চিমারা সংঘাতে ইন্ধন জোগাচ্ছে এবং অর্থনৈতিক যুদ্ধ করছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিমারা কখনই কিছু অর্জন করতে পারবে না।’

দ্রব্যের দাম বৃদ্ধি, ব্যবসা বন্ধ এবং জ্বালানি সঙ্কটের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, বিভিন্ন দেশ রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ করে নিজেদেরকেই শাস্তি দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com