1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তালেবানদের সঙ্গে পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তোরখাম সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সোমবার গুলি বিনিময় হয়েছে। এতে একজন সীমান্তরক্ষী আহত হয়েছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার আফগান তালেবানরা পাকিস্তানকে তার প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ এনে সীমান্ত বন্ধ করে দেয়।

লান্ডি কোটালের জেলা প্রশাসনের কর্মকর্তা ইরশাদ মোমান্দ দাবি করেছেন, আফগানদের কাছ থেকে আসা ‘বিনা উস্কানির’ গুলির জবাব দিয়েছে পাকিস্তান। এক পাকিস্তানি সেনা আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছাকাছি বসবাসকারীরা জানিয়েছেন, উভয় পক্ষে এক ঘন্টারও বেশি সময় ধরে ব্যাপক গুলি বিনিময় চলে।

তোরখামের আফগান তালেবান কমিশনার মৌলভি মোহাম্মদ সিদ্দিক এক টুইটে জানিয়েছেন, যাতায়াত ও ট্রানজিট বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ‘পাকিস্তান তার প্রতিশ্রুতি পালন করেনি এবং তাই (আমাদের) নেতৃত্বের নির্দেশে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে’ বলেছেন তিনি।

অসমর্থিত সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী আফগান সরকার পাকিস্তানে চিকিৎসার জন্য আফগান রোগীদের ভ্রমণের উপর অঘোষিত নিষেধাজ্ঞার কারণে বিরক্ত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com