1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চীন-তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীন-তাজিকিস্তানে সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ২। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর প্রভাবে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com