1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আতঙ্কিত ইউক্রেন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আগ্রাসনের এক বছর পূর্তির দিন শুক্রবার ইউক্রেনে তীব্র হামলা চালাতে পারে রাশিয়া। এই আশঙ্কায় ইউক্রেনজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী কিয়েভে স্কুলের ক্লাস অনলাইনে নেওয়ার কথা বলা হয়েছে, কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে এবং রুশ হামলার সম্ভাব্য প্রভাব কমানোর জন্য নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী সের্হি শকারলেট এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনীয় স্কুলগুলোকে ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে’ অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, কিয়েভের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা শহর এবং বিস্তৃত কিয়েভ অঞ্চলে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ক্লাস করবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে শত্রুর গোলাবর্ষণের ক্রমবর্ধমান হুমকি এবং সম্ভাব্য উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কিয়েভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, রুশ বাহিনী আগামীকাল কী করবে তা অনুমান করা কঠিন।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘অনেক মানুষ এখন জানতে চাইছে: কী হবে? আমি বলতে পারি না কী ঘটবে, কারণ এটি আমাদের শত্রুর উপর নির্ভর করছে। কেউ বুঝতে পারছে না তাদের মাথায় কি আছে, কেউ জানে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com