1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ভূমিকম্পে ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সিরিয়ায় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন বলে জানিয়েছে। সেই হিসেবে দুই দেশের তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা এখন ৫০ হাজার ১৩২ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে।

এর মধ্যেই তুরস্ক গৃহহীন ১৫ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।

৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায়। এর কিছুক্ষণ পরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

স্বেচ্ছাসেবক সহ প্রায় দুই লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ১১টি ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে কাজ চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রাথমিকভাবে প্রবেশ করা কঠিন ছিল। কিন্তু পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের অগ্রগতির সাথে সাথে হতাহতের সংখ্যা বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com