1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইতালি উপকূলে নৌকা ডুবে ৪৩ অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইতালির অদূরে উত্তাল সাগরে নৌকা ডুবে এক শিশুসহ ৪৩ অভিবাসী মারা গেছে। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি নোঙ্গরের চেষ্টা করার সময় এটি ভেঙে যায়। রোবববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সমুদ্রতীরবর্তী একটি অবকাশযাপন কেন্দ্রের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকাটিতে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল। দমকা আবহাওয়ার সময় নৌকাটি পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে একটি বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে।

ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেছেন, মৃতের সংখ্যা ‘৪০ ছাড়িয়েছে।’ ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com