1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এই ট্রফিটা যেন অস্ট্রেলিয়ার নিজস্ব সম্পত্তিই। এ নিয়ে অষ্টমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হলো। ছয়বারই চ্যাম্পিয়ন হলো অসিরা।

দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়ে ফাইনালে উঠেছিল। ঘরের মাঠে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বড় অর্জন নিশ্চয়ই আর কিছু হতে পারতো না। কিন্তু সামনে যদি অস্ট্রেলিয়া থাকে, সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে! টি-টোয়েন্টি বিশ্বকাপটা অস্ট্রেলিয়া ছাড়া কোথাও যেতেই চায় না!

কেপটাউনে রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও টানা তিনবার বিশ্বকাপ জিতেছিল তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো করলো হ্যাটট্রিক।

jagonews24

ফাইনাল ম্যাচে টসভাগ্য সহায় ছিল অসিদের। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় তারা। ওপেনার বেথ মুনিই একমাত্র হাফসেঞ্চুরি করেছেন। ৫৩ বলে ৯ চার আর ১ ছক্কায় তার ৭৪ রানের ইনিংসটিই অস্ট্রেলিয়ার মান বাঁচিয়েছে। ২১ বলে ২৯ করেন অ্যাশলি গার্ডনার।

সাবনিম ইসমাইল আর মারিজান ক্যাপ নেন দুটি করে উইকেট।

জবাবে ওপেনার লরা উলভার্ট এক প্রান্ত ধরে অনেকটা সময় দলকে এগিয়ে নিলেও বাকিদের বেশিরভাগই দিয়েছেন ব্যর্থতার পরিচয়। উলভার্ট ৪৮ বলে চার আর ৩ ছক্কায় করেন ৬১। ক্লো টাইরনের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৫। বাকিরা বিশের ঘরও ছুঁতে পারেননি।

ফলে ৬ উইকেটে ১৩৭ রানে থামে স্বাগতিকরা। প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার সুযোগ নষ্ট হয় ব্যাটিং ব্যর্থতায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com