1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তান।

এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে।

এরপর গত রোববার ফায়জাবাদেই ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ফায়জাবাদের উত্তর-পূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে।

এদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবার ফের ভূমিকম্প হয়। দেশটির মালত্য প্রদেশের ইয়েসিলিউর্টে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প হয়। আগের দিন রোববারও দেশটির মধ্য আনাতোলিয়ান অঞ্চলের নিগদে প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।

গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনায় দেশ দুটিতে এখন পর্যন্ত ৫০ হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটে।

এছাড়া গত রোববার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com