1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদের একটি দায়রা আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তোশাখানা মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে মঙ্গলবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগেই নিষিদ্ধ তহবিল এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছিলেন ইমরান।

ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদের তিনটি আদালতে চারটি ভিন্ন মামলায় ব্যক্তিগতভাবে হাজির হওয়ার কথা ছিল। আদালত ভিন্ন হওয়ায় ইমরান খানের আইনজীবী তোশাখানা মামলায় মঙ্গলবারের শুনানির হাজিরা থেকে সাবেক প্রধানমন্ত্রীর অব্যাহতি চান। তবে সরকারের পক্ষের আইনজীবী এর বিরোধিতা করে জানান, কোনো আসামি একই দিন কয়টি আদালতে হাজিরা দেবে তা আদালতের বিবেচ্য বিষয় নয়। এর পরিপ্রেক্ষিতে ইমরানের আইনজীবী জানান, তার মক্কেলকে সময় দেওয়া হলে, অন্যান্য মামলার হাজিরা শেষে তিনি আবারও এই আদালতে হাজিরার জন্য আসবেন। ইমরানের আইনজীবীর অনুরোধে, অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল শুনানির কার্যক্রমে কয়েক ঘণ্টার জন্য বিরতি দেন।

কয়েক ঘণ্টা পর পুনরায় শুনানি শুরু হয় অতিরিক্ত দায়রা আদালতে। ওই সময় বিচারক ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com