1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৯

  • আপডেট টাইম :: বুধবার, ১ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার সন্ধ্যায় লারিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুই ট্রেনের সংঘর্ষের পর আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

স্থানীয় সংবাদ মাধ‌্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইনচ্যুত বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৭টি গাড়ি পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেসালোনিকি থেকে আরেকটি মালবাহী ট্রেন আসছিল লারিসার দিকে।

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি ভূমিকম্পের মতো মনে হচ্ছিলো।

থেসালোর আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস বলেন, এটি শক্তিশালী সংঘর্ষ ছিল। এটা ভয়ানক একটি রাত… দৃশ্যটি বর্ণনা করা কঠিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com