1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

জাতীয় গ্রিডে আগুন, বিদ্যুৎহীন আর্জেন্টিনার অর্ধেক মানুষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন লেগেছে। এতে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী বুয়েন্স আইরেসসহ আরও কয়েকটি বড় বড় নগরী এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে।

খবরে বলা হয়, দেশটির একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।

বিবিসি জানায়,দেশটির বড় বড় নগরীগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। বুয়েন্স আইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

আর্জেন্টিনার জ্বালানিমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ ফিরবে। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হবে।

আর্জেন্টিনা বিদ্যুৎহীন হয়ে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর্জেন্টিনা ছাড়াও প্রতিবেশী দেশ উরুগুয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com