1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের শীর্ষ মানবাধিকার কর্মী এবং ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের অন্যতম বিজয়ী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত।

বিলিয়াতস্কি এবং তার প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের অন্য তিনজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভে অর্থায়ন এবং অর্থ পাচারের মামলায় এই দণ্ড দেওয়া হয়েছে।

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়া বলেছেন, বিলিয়াতস্কি এবং একই বিচারে দণ্ডিত অন্যান্য কর্মীদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়টিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন তিনি।

তিনি টুইটারে বলেছেন, ‘এই লজ্জাজনক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের মুক্ত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।’

৬০ বছর বয়সী বিলিয়াতস্কি হচ্ছেন শত শত বেলারুশিয়ানদের মধ্যে অন্যতম যারা সরকার বিরোধী বিক্ষোভের কারণে কারাবন্দী হয়েছিলেন। দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ২০২০ সালের নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পরে এ বিক্ষোভ শুরু হয় এবং ২০২১ সাল পর্যন্ত তা অব্যাহত থাকে। ২০২১ সালে বিলিয়াতস্কি এবং তার সহকর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজনৈতিক বন্দীদের অর্থ প্রদান এবং তাদের আইনি সহায়তা প্রদানের সাথে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com