1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভানুয়াতুতে পরপর ২ ভূমিকম্প, ২ ঘূর্ণিঝড়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে দুটি ভূমিকম্প এবং একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এছাড়া শুক্রবার আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দেশটিতে ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর এক দিন আগে ঘূর্ণিঝড় জুডি দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে গেছে। চার মাত্রার ঝড়ে সারাদেশে ক্ষয়ক্ষতি ও বন্যা হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা এখন আরেকটি বড় গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ঘূর্ণিঝড় কেভিন আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানীতে ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি আঘাত হানতে পারে।

ভানুয়াতুর প্রধানমন্ত্রী ইসমাইল কালসাকাউ শুক্রবার  বলেছেন, ‘আমরা একটি স্থিতিশীল মানুষ। আমরা এর মধ্য দিয়ে যাব।’

ত্রাণকর্মীরা পরিস্থিতিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন।

ইউনিসেফের এরিক দুরপায়ার বলেছেন, ‘ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগে অভ্যস্ত, কিন্তু আমি মনে করি এই প্রথম দুইটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে দেশটি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com