1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘দেশের উন্নতির জন্য’ সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে চান ইমরান খান

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন , তিনি ‘দেশের উন্নতির জন্য’ সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে কথা বলতে প্রস্তুত। সামরিক বাহিনীর সঙ্গে ‘তার কোনও বিরোধ নেই’ বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার লাহোরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় ইমরান খান রাজনীতি, সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে নিয়ে হতাশা এবং কেন তিনি আদালতের শুনানির জন্য ইসলামাবাদে না যাওয়াকে বেছে নিয়েছিলেন সে বিষয়ে কথা বলেন।

সেনাবাহিনীর সঙ্গে কেন কথা বলছেন না প্রশ্ন করা হলে ইমরান খান বলেন, তার সঙ্গে বাহিনীর কোনও বিবাদ নেই। বরং জেনারেল বাজওয়াই তার পিঠে ছুরিকাঘাত করেছিলেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি দেশের উন্নতির জন্য জেনারেল বাজওয়ার সাথে কথা বলেছেন উল্লেখ করে ইমরান বলেন, ‘জেনারেল বাজওয়াই আমাকে পিষ্ট করতে চেয়েছিলেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ঝুঁকে পড়বে, তা হবে না।’

রাশিয়ার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান বাজওয়া যে মন্তব্য করেছিলেন তারও তীব্র সমালোচনা করেছেন ইমরান খান। তিনি মনে করেন এর জন্য জেনারেল বাজওয়ার কোর্ট মার্শাল হওয়া উচিত।

দেশের উন্নয়নের জন্য তিনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত জানিয়ে পিটিআই প্রধান বলেন,‘দেশের উন্নতির জন্য আমি এখনও প্রতিষ্ঠানের (সেনাবাহিনী) সঙ্গে কথা বলতে রাজি। কিন্তু কেউ কথা বলতে না চাইলে আমি কী করতে পারি?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com