
হালয়াঘাট (ময়মনসিংহ) : করোনা মোকাবেলায় চিত্রশিল্পী রতনের ব্যতিক্রমী এক উদ্যোগ দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নুরুজ্জামান শেখ রতন পেশায় একজন চিত্রশিল্পী। রাতদিন নিঃস্বার্থভাবে ঘুরে বেড়ান মানুষের কাজে। ব্যয় করেন নিজের কষ্টার্জিত অর্থ। রং তুলির লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু আজ সারা পৃথিবীর ন্যায় যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ করোনা নামক মহামারীতে স্তব্ধ ঠিক তখনই আবারও হাতে তুলে নিলেন সে রেখে দেওয়া রং তুলি। শুরু করলেন পিঁচঢালা রাস্তায় করোনা মোকাবেলায় সচেতনতামূলক তার লেখনি। এভাবেই চলছে করোনার বিরুদ্ধে তার যুদ্ধ। হালুয়াঘাটের অসচেতন মানুষকে সচেতন করতেই চিত্রশিল্পী রতনের এ অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।
চিত্রশিল্পী নুরুজ্জামান শেখ রতন বাংলার কাগজকে বলেন, মানুষকে সচেতন করার জন্য স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু ব্যক্তি উদ্যোগে এই ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই আমার এ উদ্যোগ। তবে আমার এ উদ্যোগকে সফল করতে সার্বিকভাবে উৎসাহ-উদ্দীপনা দিয়ে সহযোগিতা করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম স্যার।
– মাসুদ রানা